

জামালপুরের ইসলামপুর থেকে মেলান্দহ, জামালপুর ও টাঙ্গাইল হয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে নিয়মিত ও আরামদায়ক যাত্রীসেবা দিয়ে যাচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস’। ৪০ আসনবিশিষ্ট এই বাসটি ইসলামপুরের উলিয়া থেকে যাত্রা শুরু করে ঢাকা সিটি হয়ে সরাসরি নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করছে।
এই রুটের পাশাপাশি প্রতিষ্ঠানটির বাসগুলো ‘মাহমুদপুর-গাবতলী’ রুটেও নিয়মিত চলাচল করছে। এছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মাহমুদপুর থেকে নারায়ণগঞ্জ রুটে দিনে ও রাতে উভয় সময়েই বিশেষ সেবা চালু রেখেছে পরিবহন সংস্থাটি।
যাত্রীসেবার মান প্রসঙ্গে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদুজ্জামান বলেন, “আমরা যাত্রীসেবার মানের বিষয়ে সবসময়ই আপসহীন। আমাদের বাসে কখনোই দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা হয় না। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো এবং নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
আধুনিক ও আরামদায়ক আসনব্যবস্থা এবং নির্ধারিত সময়ে যাতায়াতের কারণে ইতোমধ্যে এই অঞ্চলের যাত্রীদের কাছে পরিবহনটি ব্যাপক আস্থা অর্জন করেছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার