
রাজশাহী প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (একটি শিশু, একটি গাছ) স্লোগানকে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল হক মিলন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে তাদের সম্পৃক্ত করতে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেককে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে।
এ সময় বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি কে এইচ রানা শেখ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থী ও অতিথিরা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি গাছ লাগানো ও পরিচর্যায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার