জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহঃ
প্রকৃত সত্য এই যে, আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী।" পবিত্র কুরআনের এ বাণী কে সামনে রেখে
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ২ নম্বর দোড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ই মে) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় দয়ারামপুর আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রাজ্জাক খাঁন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সামাদ উপস্থাপনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা নায়েবে আমীর আব্দুল আলীম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও রাসুল সাঃ এর দেখানো পথ অনুসরণ করে আল্লাহর আইন এ দেশে বাস্তবায়ন করার কাজ করে যাচ্ছে।
এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা ( আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ) অধ্যাপক মতিয়ার রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই। কোটচাঁদপুর উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম।
কোটচাঁদপুর পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি সিয়াম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার