
মোঃ রমজান আলী,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ফার্মেসীকে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
আজ বুধবার দুপুরে ঝিনাইদহের ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিরাজুম মনিরা এর উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম। ঔষধ ও কসমেটিকস আইনের ২০২৩ এর ৪০(খ) ধারায় কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডের মাতৃ ফার্মেসীর মালিক শ্যাম সুন্দর বিশ্বাসকে ৫শত টাকা এবং সাবদারপুর বাজারে জননী ফার্মেসির মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম জানান ফিজিশিয়ান স্যাম্পল, বাইরে ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এই দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫ শত টাকা নগদ অর্থ জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ম. আলাউদ্দিনসহ পুলিশের একটি বিশেষ দল
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার