গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী হাওয়া যখন তুঙ্গে, ঠিক তখনই এক কাউন্সিলর পদপ্রার্থীর পরিবারকে ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিএম শামীম (যিনি এলাকায় 'ভাইস্তা শামীম' নামে পরিচিত) এবং তার বোন ইভার বিরুদ্ধে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
অভিযোগে জানা গেছে, রাজনীতির আড়ালে বিএম শামীম তার বোনকে ব্যবহার করে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় মাদক আদান-প্রদান এবং অনৈতিক দেহ ব্যবসার বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বাচনী প্রচারণার আড়ালে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ওয়ার্ডের সামাজিক পরিবেশ নষ্ট করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তবে এই অভিযোগের বিষয়ে বিএম শামীম বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতুহল বিরাজ করছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার