
গাজীপুর প্রতিনিধি:
রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া তথ্যমতে, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক ফৌজদারি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
ডিবি সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার