

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাবতলী পর্বত সিনেমা হলের সামনের সড়ক দিয়ে পথচারী দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ‘চাঁদনী ট্রাভেলস’ নামের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটি জব্দ করে এবং বাসের চালক ও তার সহকারীকে (হেলপার) আটক করেছে।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার