''গ্রাম''
রাজু আহমেদ
গ্রাম মানে শিশির বিন্দু
কুয়াশা মাখা সকাল,,
ধানের শীষে রক্তিম সূর্য
গোধূলি সন্ধ্যালয়।।
গ্রাম মানে সুখে দুঃখে
সবাই মিশে যাই,,
পাড়া প্রতিবেশী সবাই
মিলে উৎসব কাটায়।।
গ্রাম মানে মাটির গন্ধ
চাষির সবুজ স্বপ্ন,,
আম, জাম, কাঁঠাল
একসাথে পেড়ে খাই।
গ্রাম মানে খালি পায়ে
ধূলার পরশ নেয়া,,
বিকেল বেলা একসাথে
মাঠে খেলতে যাওয়া।
লেখক পরিচিত : রাজু আহমেদ
বি এস সি অনার্স ভূগোল ও পরিবেশ বিভাগ ( অধ্যয়নরত)
নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী।
গ্রাম: হরিরামপুর, থানা: দুর্গাপুর।
জেলা : রাজশাহী।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার