মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার
টাঙ্গাইল ঘাটাইলে অনিবন্ধিত যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২১ডিসেম্বর (রবিবার) বেলা ১১.৩০ থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে অনিবন্ধিত যানবাহন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান চালকদের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহিদুর এবং টাঙ্গাইল বিআরটিএ এর পরিদর্শক এনামুল হকের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ৫ জন অভিযুক্তকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারায় বিভিন্ন অঙ্কের মোট ১১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।প্রসিকিউশন প্রদান করেন মোটরযান পরিদর্শক, টাঙ্গাইল জনাব এনামুল হক।
এসময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান জানান, নিয়মিত এধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং নির্বাচনি আচরণবিধির পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার