
ষ্টাফ রিপোর্টার, টাঙ্গাইল।
টাঙ্গাইল ঘাটাইল উপজেলায় ১৮ মে ২০২৫ খ্রি. তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভেকু দিয়ে জমির শ্রেণি পরিবর্তন করে মাটি কাটা ও বিপণন করার কারনে ২জনকে জেল ও দুইটি ট্রাক বায়েজাপ্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, উপজেলার দিগড় ইউনিয়নের আলু পাকুটিয়া নামক স্থানে অভিযান চালিয়ে মো: লাল মাহমুদ (৫৬)- কে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পরিবহনকারী ট্রাক চালক মো: জয়নাল(২৫) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ফরিদপুর মেট্রো -ড-১১-০১৬০ এবং ঢাকা মেট্রো ড-১১-৬৯৬৬ নামীয় ২টি ট্রাক রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত করা হয়। ০২ টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার