মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান।
আজ ২৬ নভেম্বর (বুধবার) সকাল ৮.০০ ঘটিকায় দিঘলকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাগুনডালি গ্রামে ঝিনাই নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে অবৈধ ড্রেজার ও পাইপের মালিক দাবিদার কাউকে পাওয়া যায়নি। স্থানীয় জনগণও কারো নাম বলতে পারেনি। দাবিদার না থাকায় অবৈধ ড্রেজার ব্যবহার অনুপযোগী করে বিনষ্ট করা হয়। এছাড়া আনুমানিক ৫৫০ ফুট ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। একইসাথে ড্রেজারের মালিকের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান বলেন,অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার