ষ্টাফ রিপোর্টার, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিগী ইউনিয়নের কামালপুর গ্রামের প্রবাসীর স্ত্রী শিল্পী আক্তার (৩৫) তিন ছেলে সন্তান রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন।
জানা যায়, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের মো: জসিম উদ্দিনের ছেলে মো: হাফিজুল(৩৮)এর সাথে দীর্ঘ ১৮ বছর দাম্পত্য জীবন মোছা: শিল্পী আক্তারের।তাদের রয়েছে তিনটি ছেলে সন্তান। গত ৫ বছর আগে শিল্পীর স্বামী হাফিজুল প্রবাস জীবনে সৌদি আরবে যান। আর এই প্রবাস জীবনই কাল হয়ে দাঁড়ায় হাফিজুল ও শিল্পীর সংসারে।
হাফিজুল জানান, পাঁচ বছর প্রবাস থাকাকালীন দেশে পাঠানো মোট ১৮ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায় স্ত্রী শিল্পী আক্তার।
এ বিষয়ে হাফিজুল বাদী হয়ে গত ২১মে/২৫ খ্রিঃ তারিখে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়,হাফিজুল(৩৮)পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-মৃত-হাওয়া খাতুন, সাং-কামালপুর, ইউপি-সাগরদিঘী, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল বাদী হয়ে বিবাদী ১। মোছাঃ শিল্পী আক্তার(৩৫)পিতা-মোঃ আফছার আলী, সাং-কামালপুর, ইউপি-সাগরদিঘী, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল এর বিরুদ্ধে সাধারন ডায়রী করার আবেদন করেন। সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, আনুমানিক ১৮ বছর পূর্বে বিবাদীকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেন হাফিজুর। বিবাহের পর তাদের সংসারে ৩ ছেলে শিমুল(১৭) সুমন(১৫) সুজন (১১) বছর জন্ম নেন।
এসময় হাফিজুর দীর্ঘ ৫ বছর সৌদি আরব প্রবাস জীবন শেষ করে গত ১৭/৫/২০২৫ ইং তারিখে বিকালে দেশে ফিরে দেখেন তার স্ত্রী বাড়ীর কাউকে কিছু না জানিয়ে তাহার ব্যবহৃত কাপড় চোপড়, ৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্নালংকার (যাহার আনুমানিক মূল্য ৬,০০,০০০(ছয়লক্ষ)টাকা ও আমার নামে জনতা ব্যাংকের একটি চেক বই স্বাক্ষরসহ অজ্ঞাতস্থানে চলিয়া যায়। পরবর্তীতে জানতে পারেন পাশের গ্রামের পরকীয়া প্রেমিক সাঈদের সাথে চলে গেছেন স্ত্রী শিল্পী আক্তার
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার