ষ্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে মাথায় বাশেঁর লাঠি দিয়ে পিটিয়ে পিতা আরশেদ (৮০)কে খুন করেছে পুত্র আসলাম (৩০)।
২২ নভেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকায় এ নির্মম হত্যাকান্ড ঘটেছে বলে জানা যায়।
স্থানীয়সূত্রে জানা যায়, বিগত তিন মাস পূর্বে ঘাতক আসলামের একটি দা হারিয়ে যায়। তার দা'টি প্রতিবেশি ওমর আলীর ছেলে লাল মাহমুদকে চুরি করেছে বলে দোষারোপ করে গালিগালাজ করে। এ ঘঠনায় প্রতিবেশি লাল মাহমুদ, আসলামের বাবা আরশেদের কাছে বিচার দেন। এতে আরশেদ, আসলামকে ধমক দিয়ে শাসন করাতে পাষন্ড সন্তান তার বাবার মাথায় বাশেঁর লাঠি দিয়ে একাধারে আঘাত করলে মাঠিতে লুটিয়ে পড়েন হতবাগা পিতা আরশেদ। আশে-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি। খুনি আসলাম পলাতক রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বলেন, আসলাম একজন নেশাগ্রস্ত লোক। তাকে নেশাগ্রস্ত থেকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে কয়েকবার পারিবারিক ভাবে এবং আমি নিজেও বুজানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু সে মানে নাই। আজকে তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে সে তার পিতাকে হত্যা করেছে।
এ বিষয়ে ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেন না। লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে, ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজে প্রেরন করা হবে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার