
মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:
"রুখতে ধর্ষণ শুরু হোক গর্জন"এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে ধর্ষন বিরোধী মানবন্ধন করেছে ঘাটাইলের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার ( ১১ মার্চ) বেলা ১২ টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চলমান ধর্ষণের প্রতিবাদে ধর্ষন বিরোধী মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষোভ মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিক্ষোভ ও মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, প্রান্ত,বাপ্পী,জামাল, সাফি,সুমাইয়া। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার