ষ্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পৌর এলাকার হাই স্কুল খেলার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। এ সময় বর্ণাঢ্য র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি আব্দুল সাত্তার, আব্দুল ছালাম, হাফিজ খান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল বাছেদ করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সিনিয়র সহ-সভাপতি এস এম আব্দুল লতিফ,সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিম রেজা,সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান বিশ্ববাসী, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শুকুর মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বুলবুল, সদস্য সচিব সৌরভ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুফি সিদ্দিকী, কৃষকদলের সভাপতি শুকুর মাহমুদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহীন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন রনি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাসাসের আহ্বায়ক মোঃ নাজমুল ইসলামসহ ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, জিয়া মঞ্চ, মৎস্যজীবী দল এবং জাসাস এর নেতৃবৃন্দ।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার