মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল ঘাটাইলে সংরক্ষিত বনের সীমানায় স্থাপিত অবৈধ করাতকলের বিরুদ্ধে ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ২৫ ডিসেম্বর সকাল ১০ টা হতে বেলা ১২.৩০ পর্যন্ত ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের জাঙ্গালিয়া নামক স্থানে সংরক্ষিত বনের সন্নিকটে স্থাপিত অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় অবৈধ করাতকল পরিচালনার অপরাধে মো. মনিরুজ্জামান (৩৮), পিতা: মো: সোলায়মান নামীয় একজন ব্যক্তিকে করাত-কল (লাইসেন্স ও নবায়ন) বিধিমালা, ২০১২ এর ১২ ধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া উক্ত অবৈধ করাতকল সম্পূর্ণরূপে অপসারণ করাে মালামাল জব্দ করাে নিয়ে যাওয়া হয়। জব্দকৃত মালামাল দ্যা ফরেষ্ট এ্যক্ট-১৯৭২ এর নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের জিম্মায় প্রদান করা হয়।
ঘাটাাইল উপজেলাা প্রশাসনের তদারকিতে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান নেতৃত্বে।এসময় অভিযানে প্রসিকিউশন প্রদান করেন টাঙ্গাইল বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো: সাব্বির হোসাইন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পের প্যাট্রোল দলের সেনা সদস্যবৃন্দ ও ঘাটাইল থানার আওতাধীন ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগণ।
অভিযানে নেতৃত্ব দেওয়া ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার