
মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের প্রেস রিলিজ থেকে জানা যায়, আজ৫ মার্চ (বুধবার) ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে জনাব আব্দুল মালেক (৫০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরীন আক্তার কর্তৃক ১,০০,০০০/- অর্থদন্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরীন আক্তার বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার