
মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইলঃ
হেলমেট আছে যার, ফুল হবে তার এই শ্লোগান কে সামনে রেখে ঘাটাইলে শুরু হয়েছে মোবাইল ট্রাফিক স্কুল ও মোবাইল কোর্ট।
টাঙ্গাইল ঘাটাইলে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে ১৫মে (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দিন ব্যাপি উপজেলার রসুলপুর ইউনিয়নের পেচারআটা মোড়, মাষ্টার বাড়ি মোড়, পৌর এলাকার কলেজ মোড়ে ট্রাফিক স্কুল ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময়ে পথচারীদেরকে লিফলেট বিতরণ, হেলমেট পরিহিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, যাদের হেলমেট নেই তাদের কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক স্কুল পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ। হেলমেট বিহীন মটর সাইকেল চালকদের ২৩জন কে ২০হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ বলেন, আমাদের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ অভিযান চলমান থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার