
ডাঃ মোঃ কামাল উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ
চাঁদাবাজির মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ঢাকা থেকে দুটি যাত্রীবাহী এসি বাস উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের একটি দল। উদ্ধার করা বাস দুটি বর্তমানে সদরঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর (শনিবার) রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে সেখান থেকে দুটি এসি বাস আটক করা হয়।
সদরঘাট থানার এসআই আব্দুল্লাহ আল নোমান, এসআই মো. মিজানুর রহমান চৌধুরী এবং এএসআই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সদরঘাট থানার মামলা নম্বর-০৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৮৫/৩৪ ধারায় দায়ের করা চাঁদাবাজির মামলার তদন্তের অংশ হিসেবে মামলার আলামত হিসেবে বাস দুটি উদ্ধার ও জব্দ করা হয়েছে। উদ্ধার করা বাস দুটির নিবন্ধন নম্বর হলো— ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৭৪ এবং ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৩।
পুলিশ জানিয়েছে, জব্দ করা বাস দুটি বর্তমানে সদরঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার