
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কে (ভিআইপি রোড) বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নির্মিত এই সাইকেল ট্র্যাকটি আজ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, “সাইকেল চালানো শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি পরিবেশবান্ধব এবং শারীরিক সুস্থতা বজায় রাখার অন্যতম উপায়। নাগরিকদের জন্য নিরাপদ সাইক্লিং ও ওয়াকওয়ে তৈরি করা সরকারের দায়িত্বের অংশ।” তিনি নগরীর খালের দুই পাড়সহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক ও হাঁটার পথ নির্মাণের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল ট্র্যাকটি চট্টগ্রাম নগরের জন্য একটি গর্বের অর্জন। ট্র্যাকটির পাশাপাশি হাঁটার পথ নির্মাণ ও ফুলগাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।” তিনি এই নাগরিক সুবিধাগুলো রক্ষণাবেক্ষণ ও অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির আশ্বাস দেন। এছাড়া, বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট পর্যন্ত টেকসই আরসিসি সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান মেয়র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এছাড়া চট্টগ্রাম ওয়াসা ও চসিকের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সাইক্লিস্ট এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার