[caption id="attachment_8859" align="alignleft" width="122"]
চাঁদাবাজ ইমরান[/caption]
রাজবাড়ী পৌরসভার "পার্কিং ফি নামক চাঁদা না দেওয়ায় ইজিবাইক চালক চন্দনীর জাহিদকে গতকাল মারধর করে মুরগীর ফার্ম এলাকার চাঁদা সংগ্রহ কারক ইমরান!! উক্ত বিষয়টি নিয়ে আমি ভুক্তভোগীর পক্ষে রাজবাড়ী জেলা পুলিশকে অবগত করি! পরবর্তীতে জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম মহোদয় দ্রুত সময়ের মধ্যে প্রতিকারের আস্বস্ত করেন! জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আজ চাঁদাবাজ হেনস্তাকারি ইমরানকে মুরগীর ফার্ম নতুন বাজার বাস স্টান্ড থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ! এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় একটা লিখিত অভিযোগ হয়েছে!! আজ রাজবাড়ীতে পৌরসভার চাঁদা সংগ্রহ বন্ধ হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন ইজিবাইক চালকেরা! ধন্যবাদ রাজবাড়ী জেলা পুলিশ ও মানবিক পুলিশ সুপার মহোদয়কে!! তথ্য উপাত্ত দিয়ে সহোযোগিতার জন্য ধন্যবাদ অনুজ বিধান কুমার বিশ্বাস ও দিকনির্দেশনাসহ পাশে থেকে সকল কাজে সার্বিক সহোযোগিতায় বড়ো ভাই কবির হোসেন কে!! আসুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলুন। পুলিশ সহ সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা করুন আমরা আছি আপনাদের পাশে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার