নিজস্ব প্রতিবেদকঃ
মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে চারদিনের ডিমান্ড করেছে আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াছির আহসান চৌধুরী এই আদেশ প্রদান করেন।
এর আগে বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান, ৫ আগস্ট এর পর আত্মগোপনে চলে যান নাইমুর রহমান দুর্জয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় তাকে রাজধানী লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে ব্যাপক দুর্নীতি অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বলে যান।
গতবছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানা ও দৌলতপুর থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলা রুজু হয়।তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার সূত্রে জানা যায়, তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি অনিয়মের মাধ্যমে ১১ কোটি ২১লাখ ৮১ হাজার ৭৯০ টাকা অবৈধভাবে অর্জন করেছে। মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন নামক একটি কোম্পানি থেকে ৪ কোটি ২২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বাড়ি-গাড়ি, জমি-জমা ও বহু আর্থিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছে সাবেক এই ক্রিকেটার।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণ জড়ো হয় বিএনপি নেতা কর্মী সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা । সকাল থেকে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয় আদালত প্রাঙ্গন। এ সময় দুর্জয়ের 'ফাঁসি চাই' 'ফাঁসি চাই' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। জনরোষের কারণে তাকে বিকেল সাড়ে তিনটায় দিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর পূর্বক জেল হাজতে প্রেরণর নির্দেশ প্রদান করেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার