
লাকী আক্তার,সিলেট ব্যুরো প্রধানঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনকল্যাণমুখী মডেল ইউনিয়নে রূপান্তর করার লক্ষে ইউনিয়নবাসীর আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক মন্ডল। এলাকার সর্বস্তরের জনসাধারণের মাঝে এখন তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৎ, নিষ্ঠাবান, ব্যবসায়ী, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা নিয়ে মধ্যনগর ইউনিয়নের আপামর জনসাধারণ একত্রিত হয়েছেন। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবং একটি সমৃদ্ধশালী জনপদ গড়তে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে তৎপর রয়েছেন আব্দুল খালেক মন্ডল।
তাঁর নির্বাচনী ও উন্নয়ন ভাবনার মূল এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে:
দুর্নীতিমুক্ত প্রশাসন: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা।
সমান সুযোগ: দলমত নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ ও নাগরিক অধিকার নিশ্চিত করা।
শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান: তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সমন্বিত উন্নয়ন: গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে উভয় অঞ্চলের সুষম ও টেকসই উন্নয়ন সাধন।
সার্বিক উন্নয়ন: মধ্যনগর ইউনিয়নকে একটি স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধশালী জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাওয়া।
"উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য একসাথে আগামী পথে"—এই স্লোগানকে সামনে রেখে আব্দুল খালেক মন্ডল এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন। তিনি মনে করেন, জনগণের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতাই তাকে আগামী দিনে মানুষের কল্যাণে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
এই প্রচারণামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতায় রয়েছেন তরুণ সমাজকর্মী তাকবীর হোসেন আবির
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার