নিউজ এডিটর
১০ ডিসেম্বর ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাএলীগ পিটিয়ে আলোচনায় আসা সেই পুলিশ কর্মকর্তা এখন মানিকগঞ্জের অতিঃ পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধিঃ ২০২২ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটা করে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা মহরম আলীকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। জনাব মহরম আলী ৩০তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২০ সালের ১৫ জানুয়ারি বরগুনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। ২০২২ সালের জাতীয় শোক দিবসে বরগুনা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর তার নেতৃত্বে পুলিশের হাতে মারধরের ঘটনা ঘটে। সেই দিন শিল্পকলা একাডেমির তৃতীয় তলা থেকে ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। এর পরই মহরম আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অনুষ্ঠানস্থলে প্রবেশ করে নবগঠিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। ঘটনার সময় সেখানে বরগুনা-২ আসনের তৎকালীন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসময় প্রকাশিত ভিডিও ও ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়। ঘটনার পর পুলিশ সদর দপ্তর জনাব মহরম আলীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে।আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) বদলি করা হয়। সম্প্রতি আবার তাকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST