আতাউর রহমান জেলা প্রতিনিধি, জামালপুর:
জামালপুরের লাহিড়িকান্দি বাজার সংলগ্ন এলাকায় আজ সকালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লাহিড়িকান্দি বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রিমিও প্রাইভেটকার সজোড়ে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গাড়িতে থাকা জামালপুরের ওই বিচারক প্রাণ হারান।
ঘটনার খবর পেয়ে স্থান পরিদর্শনকালে জানা যায়, নিহত বিচারকের নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নিশ্চিত করতে পারেননি। দুর্ঘটনায় আহত প্রাইভেটকার চালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার