অভিযোগ বার্তা ডেস্কঃ
শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান মহোদয়ের মহতি উদ্যোগে , প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন প্রবেশ পত্র না পাওয়া শিক্ষার্থীরা।
শিক্ষক মহৎ সেবা দানে নিয়োজিত। তার এ সেবা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, যেমনি যায় না মা-বাবার সেবা সন্তানের প্রতি।শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কেবলই জ্ঞান লাভ করে না, তার উপদেশ ও পরামর্শ থেকে পায় জীবন ও চরিত্র গঠনের মূল্যবান নির্দেশনা।শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তবে শিক্ষককে বলা হবে শিক্ষার মেরুদণ্ড। শিক্ষক হলেন ন্যায়-নীতি আর আদর্শের প্রতীক। এরই বাস্তব প্রমাণ জামালপুর শহীদ জিয়াউর রহমান কলেজের সুযোগ্য অধ্যক্ষ এস.এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান মহোদয়।
জামালপুর শহরের প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের খামখেয়ালী পনার কারনে চলতি এইচএসসি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী যখন প্রবেশ পত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারে ঠিক তখনই ওই সকল শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ করে দেওয়ার জন্য এগিয়ে আসেন শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।
অধ্যক্ষের আন্তরিক উদ্যোগে ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্মকর্তাদের সহযোগীতায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে একদিনেই শহীদ জিয়াউর রহমান কলেজে ভর্তি এবং ফরম পূরণ সম্পন্ন করা হয়।বর্তমানে ওই ১২ জন শিক্ষার্থী শহীদ জিয়াউর রহমান কলেজের পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় সুযোগ পেয়ে জামালপুর বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
এমন মহতি উদ্যোগ নেওয়ায় ওই সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ , শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ জনাব এস,এম আব্দুল্লাহ আল ফুয়াদরেদুয়ান মহোদয় ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার