
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে বিয়ের আনন্দ শেষ না হতেই এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন এক নববিবাহিত বর। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাসর ঘরে নতুন বউকে একা ফেলে রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন ওই বর। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঘটা করে ওই যুবকের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর রাতে নিয়ম অনুযায়ী বাসর ঘরে নববধূর সঙ্গে সময় কাটানোর কথা থাকলেও রাতের কোনো একসময়ে ঘর থেকে পালিয়ে যান বর। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি প্রবাসে থাকা এক ব্যক্তির স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে উধাও হয়েছেন।
হঠাৎ এমন ঘটনায় হতবাক হয়ে পড়েছেন নববধূর পরিবার ও স্থানীয় এলাকাবাসী। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে এমন কাণ্ডে এলাকায় নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
এ বিষয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার