নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ মাদারগঞ্জ উপজেলায় জামিন পাওয়ার পরপরই জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অরুন কুমার সাহা। বৃহস্পতিবার আদালত থেকে কারামুক্ত হওয়ার মুহূর্তেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে পুনরায় হেফাজতে নেয়।
জানা গেছে, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় অরুন কুমার সাহা দীর্ঘদিন কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে আদালত থেকে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার তিনি কারামুক্ত হন। তবে জেলগেটে আসার পরপরই সেখানে ওত পেতে থাকা ডিবির একটি দল তাকে আবারও আটক করে নিয়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ ও মামলা থাকায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে সুনির্দিষ্ট নতুন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত জানানো হয়নি।
প্রভাবশালী এই নেতার পুনরায় গ্রেপ্তারের ঘটনায় মাদারগঞ্জের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার