ঢাকা দঃ প্রতিনিধিঃ
জুলাই গণ–অভ্যুত্থানের সময় ছাএ আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি এবং ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সাবেক আইজিপি' মামুনের গতকাল আদালতে দেওয়া জবানবন্দির নথিতে উঠে এসেছে এমন তথ্য। মঙ্গলবার (২৯ জুলাই) আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
জবানবন্দিতে সাবেক আইজিপি আদালতকে জানিয়েছেন, আন্দোলন দমনে লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন তখনকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান ডিসি হারুন।
এর আগে গত ১০ জুলাই গন-আন্দোলনের অভ্যুত্থানের হত্যাকাণ্ডের রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি আদালতে গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
জবানবন্দিতে সাবেক আইজিপি আদালতকে জানিয়েছেন, আন্দোলন দমনে লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন তখনকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান ডিসি হারুন ।
এর আগে গত ১০ জুলাই গনআন্দোলনের অভ্যুত্থানের হত্যাকাণ্ডের রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার