
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সর্বশেষ অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে কাশিনাথপুর ইউনিয়নাধীন ০৭ নং ওয়ার্ড (মেহেদীনগর দাখিল মাদ্রাসা) কেন্দ্রে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিয়াউর রহমান জিয়া পটপরিবর্তনের সাথে সাথে হয়ে উঠেছে কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। অনৈতিক উপায়ে তিনি বাগিয়ে নিয়েছেন সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য ও কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়কের পদ। তার দাপটে কোনঠাসা হয়ে পড়েছে মেহেদীনগর, কাবারীকোলা, গোপালপুর সহ কাশিনাথপুর ইউনিয়নের ত্যাগী বিএনপি কর্মীরা।
অভিযুক্ত জিয়াউর রহমান জিয়া' র নিজ ওয়ার্ড ( ০৭ নং ওয়ার্ড) ' র একাধিক বিএনপি নেতা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সর্বশেষ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা যখন বয়কট করি তখন জিয়াউর রহমান জিয়া আমাদের কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিল। তিনি ভোটকেন্দ্রে যাওয়া ভোটারদের জোরপুর্বক প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করেছেন। অথচ আওয়ামীলীগ পতনের পর এখন বিএনপির বড় নেতা হয়ে আমাদের উপর খবরদারী করছেন। তার দাপটে আমরা দিশেহারা হয়ে পড়েছি।
অনতিবিলম্বে আওয়ামিলীগের কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক জিয়াউর রহমান জিয়া কে দলের সব ধরনের পদ থেকে বহিস্কার করে দলকে জঞ্জাল মুক্ত করতে সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক খায়রুন নাহার খানম মিরু ও সদস্য সচিব সালাউদ্দিন খান (পিপিএম)' র দৃষ্টি আকর্ষণ করেন তারা।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার