মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ শহরের ব্যস্ত বেউথা মোড়ে একটি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অ্যাম্বুলেন্সটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেউথা মোড় এলাকায় একটি সরকারি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করে পুলিশ।সরকারি কাজে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স থেকে মাদক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে অ্যাম্বুলেন্সটি কীভাবে, কার মাধ্যমে এবং কোথায় ইয়াবাগুলো বহন করা হচ্ছিল—এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে কি না এবং উদ্ধার হওয়া ইয়াবার সঠিক পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য কত—এসব বিষয়ে ডিবি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার