
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রী নামানোর পর বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে। তবে, কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীর আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় স্বন্ন পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, 'বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন যাত্রী বাসে উঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করার পর তারা বাসের ৫০-৬০ জন যাত্রীকে নামিয়ে দিয়ে বাসে পেট্রোল ঢেলে আগুল ধরিয়ে দেয়।
তিনি আরও বলেন, 'তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত চলে যান। তবে তাদর কাউকে চিনতে পারিনি।' পরে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। কারা এ ঘটনা ঘটিয়েছে তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার