রাজশাহীর তানোরে বসতবাড়িতে চোলাই মদ তৈরির গোপন কারখানায় অভিযান চালিয়ে ৩ হাজার ১২০ লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ সময় চারজনকে আটক করা হয়।
বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টায় র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি ক্যাম্পের একটি দল তানোর উপজেলার বনকেশর গ্রামে অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন—মন্ডল টুডু (৫৫), উপেন মন্ডল (২৬), রনজিত টুডু (৩৫) ও আয়ন ইসকু (৪৫)। তারা সকলেই বনকেশর গ্রামের স্থায়ী বাসিন্দা।
র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অস্বাস্থ্যকরভাবে চোলাই মদ তৈরি করে তা গ্রামে ছোট বোতলে ৫০ ও ১০০ টাকায় বিক্রি করছিল। অভিযানকালে ৬টি প্লাস্টিকের ড্রাম, ১৩টি অ্যালুমিনিয়ামের পাতিল, ১৪টি প্লাস্টিক বালতি, ২৭টি মাটির পাতিল ও ১টি জারকিন জব্দ করা হয়।
র্যাব জানায়, এই বাংলা মদ সেবনে সম্প্রতি প্রাণহানির ঘটনাও ঘটেছে। নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি এসব মাদক স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি সমাজেও মারাত্মক প্রভাব ফেলছে।
গ্রেফতারদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার