
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ময়মনসিংহের তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন(ইসি)।এরই ধারাবাহিকতায় তারাকান্দা থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ অফিস ময়মনসিংহে সংযুক্ত করা হয়েছে।তারাকান্দায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন ময়মনসিংহ সদর কোতুয়ালী ১ নং ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করা মো.ওয়াজেদ আলী। সোমবার(২৫ ডিসেম্বর)ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রত্যাহার ও যোগদান সমাপ্ত হয়। জানাগেছে,তারাকান্দা থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্লাহ আল মামুনকে প্রত্যাহারের জন্য রোববার(২৪ ডিসেম্বর)নির্বাচন কমিশন(ইসি)-র সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত একটি চিঠি জননিরাপত্তা বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রেরণ করা হয়।এরপরই ওসি মামুনকে প্রত্যাহারের পর মো. ওয়াজেদ আলী তারাকান্দায় নতুন ওসি হিসেবে যোগদান করেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার