নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
তিনটি স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও প্রতি রাতে গুলশানের অভিজাত এলাকার নাইট ক্লাবগুলোতে নারী নিয়ে ফুর্তি করার গুরুতর অভিযোগ উঠেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি রাজউকের নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার নগর পরিকল্পনাবিদ নুর-এ খোদা।
দায়িত্বশীল পদে থেকে এই কর্মকর্তার এমন অনৈতিক ও বিলাসী জীবনযাপন নিয়ে রাজউক পাড়াসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্র জানায়, নুর-এ খোদার ঘরে তিনটি স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তিনি নিয়মিত রাজধানীর গুলশান এলাকার বিভিন্ন অভিজাত ও ব্যয়বহুল নাইট ক্লাবে যাতায়াত করেন। প্রায় প্রতি রাতেই তাকে বিভিন্ন নারীর সঙ্গে সেখানে আমোদ-প্রমোদে লিপ্ত থাকতে দেখা যায়।
একজন সরকারি কর্মকর্তা হয়ে কীভাবে প্রতি রাতে অভিজাত নাইট ক্লাবে বিপুল অর্থ খরচ করে এমন বিলাসী জীবনযাপন করছেন, তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। তাঁর আয়ের উৎসের সঙ্গে এই ব্যয়বহুল জীবনযাত্রার কোনো সংগতি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।
এই বিষয়ে মন্তব্য জানতে নুর-এ খোদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজউকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারা অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার