ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, দুর্গাপুর আর্মি ক্যাম্প ক্যাপ্টেন সাজিদুজ্জামান, বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার চারঘাট সার্কেল(অতিরিক্ত দায়িত্বে পুঠিয়া) খালেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু, নির্বাচন অফিসার নাজমিন সুলতানা। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার...
Developed by BDITHOST