মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ১০০ পরিবারের একমাত্র বাসস্থান (ঘরবাড়ি) থাকার অনুপোযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সামন্য বৃষ্টি হলে টিনের চাল দিয়ে বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায়। টিনের চালের ছিদ্র দিয়ে অনবরত বৃষ্টির পানি পড়ে।ঘরের ছাউনির বেহাল দশার কারণে অস্থায়ী ভাবে বসবাসরত লোকেরা পলিথিন দিয়ে আটকিয়ে সাময়িক ভাবে বৃষ্টি পানি রোধ করছে।
কলোনীর বাসিন্দা মোঃ মোস্তফা (ভুক্তভোগী) জানান,আমাদের ঘরবাড়ির অবস্থা খুবই করুণ,সামন্য বৃষ্টি হলে টিনের চাল দিয়ে অনবরত পানি পড়ে,ঘূর্ণিঝড় হলে ঘরবাড়ি ভেঙে যাওয়ারও আশঙ্কা রয়েছে।বর্তমানে পূনরায় ঘরবাড়ি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।
এসময় মোসাম্মৎ হেনা বেগম (ভুক্তভোগী) জানান,আমাদের দেখার কেউ নেই! আমাদের একমাত্র থাকার বাসস্থান জরাজীর্ণ হয়ে পড়েছে! আমরা কোথায় যাবো? সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নতুন করে ঘরবাড়ি সংস্কার করে দেওয়া হোক।
কলোনীর আরেক ভুক্তভোগী আব্দুল লতিফ -দোকানদার জানান,বিগতদিনগুলোতে বার বার আমাদের ঘরবাড়ি নতুন করে সংস্কার কিংবা উন্নতমানের ঘর বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কথা থাকলেও আদৌও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোন পদক্ষেপ।
আমরা কলোনীবাসীরা সরকার প্রধান এবং উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে জানান,এ বিষয়টি আমি অবগতছিলেন ছিলাম না।বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি।আমি ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে থাকার কারণে আপাতত আমার পক্ষে ব্যবস্থা গ্রহন করা সম্ভব হচ্ছেনা পরবর্তীতে নতুন ইউএনও আসলে কার্যক্রম অবহ্যত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার