জামালপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩ নং মাহমুদপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম মোহন মিয়া। এক শুভেচ্ছা বার্তায় তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল এমপি'র পক্ষ থেকে এবং তাঁর নিজের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন ৩ নং মাহমুদপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে ।শুভেচ্ছা বার্তায় রেজাউল করিম মোহন মিয়া বলেন, "পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আত্মত্যাগ ও তাকওয়ার মহান আদর্শ নিয়ে হাজির হয়। কোরবানি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা কোরবানি দিয়ে আত্মশুদ্ধি অর্জনের এক অনন্য মাধ্যম।"
তিনি মাহমুদপুর ইউনিয়নসহ মেলান্দহের সর্বস্তরের জনগণকে ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সেই আশাবাদ ব্যক্ত করে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।মেলান্দহ উপজেলা বিএনপির এই নেতা এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরিশেষে, তিনি সংসদ সদস্য মহোদয়ের এবং নিজের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ও সামাজিক অগ্রযাত্রা কামনা করে ৩ নং মাহমুদপুর ইউনিয়নবাসী ও দেশবাসীকে পুনরায় 'ঈদ মোবারক' জানান।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার