নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হলো নিত্যপ্রয়োজনীয় ভোজ্যতেল সয়াবিনের দাম। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয় নিবিড়ভাবে বিবেচনা করে এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম অনুযায়ী, এখন থেকে ভোক্তাদের প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ১৯১ বা ১৯৯ টাকার পরিবর্তে খরচ করতে হবে ২০৪ টাকা। তবে স্বস্তির বিষয় হলো, পাম অয়েলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের ব্যবধানে ভোজ্যতেলের দাম আবারও বাড়ায় সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের খরচ মেটাতে নতুন করে আর্থিক চাপ তৈরি হলো।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার