ঢাকা দঃ প্রতিনিধিঃ
এবার মঞ্চ নাটক দেখতে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
তারা শনিবার সন্ধ্যা ৭টার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে ওনার সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। এখন ওনারা নাটক দেখছেন।”
প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছে এ খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্ন অনুভূতির সৃষ্টি হয় বলে তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব।
এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেতে প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন। সেদিন ছিল শুক্রবার; তারা সন্ধ্যার শো দেখতে গিয়েছিলেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার