
নিজস্ব প্রতিবেদক: 'আমাদের লক্ষ্য নিরাপদ গন্তব্য'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা থেকে জামালপুর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ রুটে নিয়মিত বাস সেবা দিয়ে যাচ্ছে শেরপুর ট্রাভেলস। অভিজ্ঞ চালক, বিরতিহীন গেইটলক সার্ভিস এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে সড়কপথে দ্রুত আস্থা অর্জন করেছে পরিবহনটি।
নিয়মিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমিনবাজার এবং রাত ৮টা ৩০ মিনিটে বাইপাইল থেকে বাসগুলো দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে, ফিরতি পথে দেওয়ানগঞ্জ থেকে সকাল ১০টা এবং জামালপুর থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে বাসগুলো রওনা হয়। দূরপাল্লার নিয়মিত চলাচলের পাশাপাশি সারাদেশে করপোরেট ভ্রমণ, পিকনিক কিংবা যেকোনো প্রয়োজনে বিশেষ রিজার্ভ বাসের সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
যাত্রীদের সেবার মান ও নিরাপত্তা প্রসঙ্গে শেরপুর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন, "গাবতলী থেকে দেওয়ানগঞ্জ রোডে চলাচলকারী আমরাই একমাত্র ধূমপানমুক্ত পরিবহন। নিরাপদ যাত্রীসেবা দেওয়া ও অভিজ্ঞ চালক দিয়ে পরিবহন পরিচালনা করাই আমাদের শেরপুর ট্রাভেলসের মূল লক্ষ্য।"
তিনি আরও যোগ করেন, "সম্মানিত যাত্রীদের আরামদায়ক ভ্রমণে আমরা সর্বদা আপোষহীন। যাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে আমাদের এই বিরতিহীন গেইটলক সেবা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার