মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নওগাঁ ও জয়পুরহাট জেলার ০৯টি সংসদীয় আসনের ১৬টি উপজেলায় মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে ২টার দিকে বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের বক্কর মাস্টারের ইটভাটার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির...
Developed by BDITHOST