নিজস্ব সংবাদদাতাঃ
নির্বাচনী এলাকা নেত্রকোনা-৩ আটপাড়া ও কেন্দুয়া উপজেলা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। বিএনপির তৃণমূল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মিদের অবমূল্যায়ন ও রফিকুল ইসলাম হিলালীর ব্যক্তিগত আক্রোশ এর ফলে অনেক সিনিয়ার ও ত্যাগী নেতা কর্মিদের বাদ দিয়ে কমিটি করায় এই সমালোচনার ঝড় উঠে। এতে বাদ পড়ে অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির মূল ধারার নেতৃত্ব।
উপজেলা কমিটি থেকে ত্যাগী কর্মীদের বাদ দেওয়া, অন্যায় স্বেচ্ছাচারিতা ও তৃণমূলের সাথে বিশ্বাসঘাতকতা বলে মনে করেন স্থানীয় বিএনপির সমর্থকরা। এতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ চরম হতাশা বিরাজ করছে। অর্পিত দায়িত্ব এবং দলের কথা চিন্তা না করে যদি কেউ নিজের আখের গোছায়,তাহলে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন কোথায় রইল। এরকম পকেট কমিটিকে স্থানীয় বিএনপির সমর্থক বৃন্দ সমর্থন করেন না। অনেকেই মনে করেন যোগ্য লোকদের যোগ্য জায়গায় স্থান হওয়া উচিত।যারা সৎ কর্মঠ নিবেদিত প্রাণ দেশপ্রেমিক তাদেরকে মূল্যায়ন দিতে হবে বলে মনে করেন স্থানীয় বিএনপির সমর্থকরা।৩০ তারিখের কাউন্সিলে নেত্রকোনা বিএনপির সমর্থকরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সমস্ত গুণাবলী সম্পন্ন নেতাকে পছন্দ করেন সেই সমস্ত গুণাবলীর সম্পন্ন নেতাদেরকে নির্বাচন করা উচিত বলে বিএনপির সমর্থকরা আশাবাদ ব্যক্ত করেন।
এই পরিস্থিতিতে স্থানীয় বিএনপির সমর্থকরা হিলালী কর্তৃত্ব গঠিত কমিটির তীব্র বিরোধিতা করেন এবং ভবিষ্যতে এই কমিটি বিলুপ্ত করে কেন্দ্র কর্তৃক নতুন কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার