
গোলাম কিবরিয়া, নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যান চালকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইসলাম শেখ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে টিপু সুলতান গ্রুপ ও মফিজার শেখের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার চলে আসছিল । তার জেরে বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে টিপু সুলতান গ্রুপের লোকজন ইসলাম শেখকে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন ইসলাম শেখ সেখানই মারা গেছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার