মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার ৭নং পাটিচরা ইউনিয়নের রসকানাই ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আজ শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সমাজসেবক মোঃ বেলাল হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসেন। দিনভর পুরুষ ও নারী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উদ্যোক্তা বেলাল হোসেন জানান, সাধারণ মানুষের সেবাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।” তিনি আরও জানান, রাস্তায় কোনো অসহায় মানুষকে হেঁটে যেতে দেখলে নিজ খরচে ভ্যানগাড়িতে তুলে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
এ মহতী উদ্যোগের জন্য রসকানাই গ্রামের পক্ষ থেকে মোঃ বেলাল হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার