নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে আবু রাইহান (৩৪) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৩০ জুন) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবু রাইহান পত্নীতলা উপজেলার উষ্টি গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে উষ্টি এলাকায় আবু রাইহান তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য ও ইভটিজিং করে। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আবু রাইহানকে আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।"এলাকায় ইভটিজিং ও বখাটেপনা রোধে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার