
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি অনলাইনে রাজধানী ঢাকার গুলশানে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে শওকত হালদার তার সঙ্গীদের নিয়ে ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে দেখেন একটি বড় কাতল মাছ জালে আটকা পড়েছে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসলে ওজন দিলে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার