নিউজ এডিটর
২৭ মে ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.) এর অনন্য ত্যাগের স্মৃতি বহনকারী এই ঈদ আমাদের মানবতা, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করে। সমাজের ধনী-গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার করা প্রয়োজন। ঈদুল আজহার শিক্ষা আমাদেরকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করুক। দেশের শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” হেলাল উদ্দিন আহমেদ বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সাধারণ মানুষ সবসময়ই অতিথিপরায়ণ ও সৌহার্দ্যপূর্ণ। এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি সবসময় সম্পৃক্ত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন দেশ ও জাতির ওপর থেকে সব সংকট দূর হয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠে। সবশেষে তিনি জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জসহ সিলেটবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন—“ঈদ হোক ত্যাগের, ঈদ হোক মানবতার, ঈদ হোক সম্প্রীতি ও ভালোবাসার।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

২

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৩

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৪

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৫

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৬

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৭

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৮

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৯

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১০

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৩

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৪

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৫

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৬

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৭

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৮

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৯

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

২০

Design & Developed by BD IT HOST