মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রাম:
প্পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) নগরের দুই নম্বর গেইট বাদশা মিয়া পেট্রোল পাম্প সংলগ্ন উইন্ড অফ চেইঞ্জ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইমরান বিন ছবুর এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া। পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান,বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার রেনু, এসিস্ট্যান্ট প্রফেসর প্রশান্ত কুমার শীল, লেকচারার গিয়াস উদ্দিন রিয়াদ, বিজিসি ট্রাস্ট সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসীর সিলমী, বিজিসি ট্রাস্ট সাংবাদিক ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী প্রক্টর সরওয়ার কামাল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ এবং পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী পার্থ প্রতিম নন্দী, হাসিবুল আলম, আবু রায়হান তানিন, ফাহিম আল সামাদ, মো. মাহফুজুর রহমান, হামিদ উদ্দিন, মো. ইলিয়াছ উদ্দিন, খায়রুন্নেসা সুলতানা প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পিজার সহ-সভাপতি মিশু পাল, সাংগঠনিক সম্পাদক তোফায়েলুর রহমান, অর্থ সম্পাদক সাখাওয়াত আলম (রিমন), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, কার্য নির্বাহী সদস্য শারমিন আক্তার, একরামুল হক শামীম, জোবায়ের উল্লাহ (সারজিল) প্রমূখ।
পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার