পে স্কেলে বেতন বাড়ছে ৯০ শতাংশ, বেশি লাভ মধ্যম চাকরিজীবীদের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ জানুয়ারী ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পে স্কেলে বেতন বাড়ছে ৯০ শতাংশ, বেশি লাভ মধ্যম চাকরিজীবীদের

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছে সরকার। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গ্রেডভেদে সর্বোচ্চ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যার সবচেয়ে বেশি সুফল পাবেন নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীরা।

কমিশন সূত্র জানায়, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত। আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনড় থাকে। কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী, নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৃদ্ধির সুফল পাবেন সবচেয়ে বেশি।

কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে, যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের।

অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাই হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সবকিছুই এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নতুন পে স্কেল অনুমোদিত হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নেপথ্যে মাদক ও অনৈতিক ব্যবসার সিন্ডিকেট!

সিলেটের তরুণ ফ্রিল্যান্সার রায়হান হোসেন মুরাদ স্টার বাংলাদেশ এওয়ার্ড ২০২৬ এ ভুষিত হলেন

ঢাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে অনুষ্ঠিত

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতা জারি

পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা: বেলাল হোসেনের উদ্যোগে দিনব্যাপী মানবিক কার্যক্রম

১০

যারা আমাদের গুপ্ত বলে, তারাই আসলে গুপ্ত— জামায়াত নেতা

১১

ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা-২০২৬ উদ্বোধন 

১২

শিক্ষিকাকে জুতাপেটা করা, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৩

স্টেশন রোডে অবৈধ দখল বন্ধে কঠোর হুশিয়ারি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৪

সিংগাইরের জয়মন্ডপে ঝোপের মধ্যে নারীর মরদেহ উদ্ধার

১৫

১৩ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

১৬

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

গোলাপগঞ্জ উপজেলা ঠিকাদার পলাতক,সড়কের কাজ বন্ধ দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি

১৮

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

১৯

কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

২০

Design & Developed by BD IT HOST